দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে ঢুকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জুয়েল হোসেনকে মারধরের ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন উত্তর স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন — আব্দুর রহমান শাহেদ (১৯), পিতা: ফিরোজ আলম, সাং: বাঞ্চানগর, পৌরসভার ৩ নং ওয়ার্ড, সদর থানা, লক্ষ্মীপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ডিবি পুলিশ অভিযানে নামে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কে